

রাজধানীর আল-রাজি কমপ্লেক্সের আইবিএফ হল রুমে ২৫ জানুয়ারী (শনিবার) রামগতি উপজেলা ফোরাম, ঢাকা’র উদ্যোগে এক জমকালো প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দীন-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ নুরুন্নবী রায়হান-এর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে রামগতি ও এর বিভিন্ন ইউনিয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ফোরাম, ঢাকা’র সিনিয়র সহসভাপতি জনাব মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলার আমীর মাওলানা মোঃ আব্দুর রহীম, বিশিষ্ট আয়কর আইনজীবী এডভোকেট মোঃ আতিকুর রহমান এবং সহযোগী অধ্যাপক আসম নোমান।
সমাবেশে প্রধান অতিথি মোঃ আব্দুল মতিন বলেন, "রামগতি ফোরামের এমন উদ্যোগ রাজধানীতে থাকা এলাকাবাসীর মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করছে। একে আরও বেগবান করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।"
বিশেষ অতিথি মাওলানা মোঃ আব্দুর রহীম বলেন, "উপজেলার উন্নয়ন এবং স্থানীয় জনগণের কল্যাণে ফোরামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একসঙ্গে কাজ করলে রামগতির উন্নয়ন নিশ্চিত করতে পারব।"
উপজেলা ফোরামের সিনিয়র সহসভাপতি মো: মহি উদ্দিন এবং সহসভাপতি মোঃ ফজলুল হক দিলদার তাঁদের বক্তব্যে বলেন, "উপজেলার শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, কর্মসংস্থান এবং উন্নয়নমূলক কাজ আরও প্রসারিত করার পরিকল্পনা প্রয়োজন।"
বিশিষ্ট ব্যাংকার মোঃ ওমর ফারুক বলেন, "আর্থিক উন্নয়ন নিশ্চিত করার জন্য উদ্যোগী হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত।"
ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ বলেন, " ব্যক্তিগত ও সামাজিক সমস্যা সমাধানে রামগতি ফোরামের সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"
অনুষ্ঠানে চর রমিজ, চর পোড়াগাছা, এবং বড়খেরী ইউনিয়ন ফোরাম সহো সকল নেতৃবৃন্দ তাঁদের অভিমত প্রকাশ করেন।
সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে এমন প্রীতি সমাবেশ সময়োপযোগী ও অত্যন্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রামগতি উপজেলা ফোরামের এমন উদ্যোগ ঢাকায় থাকা রামগতির মানুষকে একত্রিত করতে এবং নিজ এলাকার উন্নয়ন নিয়ে কাজ করার জন্য অনুপ্রাণিত করেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com