রামগতিতে তিন দিনে ৮টি অবৈধ ইটভাটা ধ্বংস: প্রশাসনের অভিযান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে তিন দিনের অভিযানে ৮টি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। ধ্বংসের সঙ্গে জরিমানা আরোপের মাধ্যমে আইনশৃঙ্খলা বজায় রাখা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসকের নির্দেশে রামগতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অভিযান চালানো হয়েছে।

অভিযানের বিস্তারিত তুলে ধরা হলো—

বৃহস্পতিবার: মেসার্স সিরাজ ব্রিকসে ৩ লাখ ৫০ হাজার এবং বিসমিল্লাহ ব্রিকসে ২ লাখ কাঁচা ইট ধ্বংস।

বুধবার: ভাই ভাই ব্রিকসের ২ লাখ এবং মদিনা ব্রিকসের ৫ লাখ কাঁচা ইট ধ্বংস।

মোস্তাফিজ সুমন মাহবুব ব্রিকসের ৪ লাখ কাঁচা ইট ধ্বংস এবং ৫ লাখ টাকা জরিমানা।

মঙ্গলবার: মেসার্স আদর্শ ব্রিকসের ১ লাখ ৫০ হাজার, এসকে ব্রিকসের ৫০ হাজার এবং ফাইভস্টার ব্রিকসের ৩ লাখ কাঁচা ইট ধ্বংস।

অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।