রামগতিতে ছাত্রশিবিরের বিজয় র‍্যালি ও মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে রামগতি উপজেলা থেকে র‍্যালিটি শুরু হয়ে আলেকজান্ডার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবসমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগতি উপজেলা সভাপতি জহির হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি আরমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার অফিস সম্পাদক মো. পারভেজ হোসেন এবং প্রকাশনা সম্পাদক মইনুল ইসলাম রাসেল।

এ ছাড়া ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা র‍্যালি ও সমাবেশে অংশ নেন। আয়োজকেরা জানান, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।