

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২০১৯ এর বিভিন্ন ধারায় 'মেসার্স হাজী আলমগীর ব্রিকস' এর মালিককে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং নির্মাণাধীন আরও একটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এর নেতৃত্বে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন পরিদর্শক, লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তর, রামগতি থানা পুলিশ এবং রামগতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সম্মানিত সদস্যবৃন্দ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com