
লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কোচিং বন্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের সতর্ক করে নোটিস দিয়েছেন প্রধান শিক্ষক।
আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদরুল হোসেন এ নোটিস দেন। নোটিস দেওয়ার চার দিন পর রোববার বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রধান শিক্ষক জানান, নোটিসে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১০ জন শিক্ষক স্বাক্ষর করেছেন।
তিনি বলেন, “গত বছরও একবার নোটিস দেওয়া হয়েছিল। এরপরও কোচিং পুরোপুরি বন্ধ হয়নি। এজন্য আবারও নোটিস দেওয়া হয়েছে।”
নোটিসে বলা হয়, শিক্ষকদের প্রাইভেট ও কোচিং বন্ধে সরকার ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্দেশনা জারি করে। শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এবং শ্রেণিকক্ষে শিক্ষকদের মনোযোগী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিদ্যালয়ের কিছু শিক্ষক তা অমান্য করে কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
বিদ্যালয়ের কয়েকজন সহকারী শিক্ষক এই কোচিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগও রয়েছে।
নোটিসে আরও বলা হয়, নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে সরকারি বিধি অনুযায়ী দুর্বল শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের ভেতরে প্রধান শিক্ষকের তত্ত্বাবধানে অতিরিক্ত ক্লাস নেওয়ার সুযোগ থাকবে। এসব ক্লাস সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ও রেকর্ড করার কথাও বলা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com