

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগতিতে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৪৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
রোববার সকালে উপজেলার জমিদারহাট এলাকায় এ অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন রামগতি ও রামগতি থানার পুলিশের যৌথ অভিযানে ওই ব্যক্তি আটক হন।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তাঁর কাছ থেকে ৫ পিস ইয়াবা (যার আনুমানিক মূল ২ হাজার ৫০০ টাকা) উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর ভাড়াবাসায় অভিযান চালিয়ে আরও ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার বাজারমূল্য ২০ হাজার টাকা।
আটক ব্যক্তির নাম হুমায়ুন (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর সেকান্তর এলাকার সজনগ্রামের বাসিন্দা।
আটক হুমায়ুনকে এবং জব্দকৃত মাদকদ্রব্য রামগতি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও চলবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com