

পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা সড়কটি লক্ষ্মীপুরের রামগঞ্জ শিশুপার্ক ব্রিজ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুর সীমানা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার সড়কটি দুই দশকেও হয়নি সংস্কার হয়নি।
এতে করে সড়কের দুই পাশের মাটি সরে গিয়ে এবং কোথাও কোথাও ভেঙে গিয়ে পুরো সড়কজুড়ে ছোট-বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে।
সড়কটি দিয়ে রামগঞ্জের দাসপাড়া, লামচর, বেড়ি বাজার, পানপাড়া, ডাজ্ঞাতলি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়ছেন। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বহু জনপ্রতিনিধি নির্বাচনের আগে এই সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ভোটের পর তারা এলাকাবাসীর সমস্যার কোনো সমাধান করেননি।
স্থানীয় এলাকার লোকজনের মধ্যে ইকবাল হোসেন, রবিউল ইসলাম রাজন, তারেক আজিজসহ আরও অনেকে জানান, সর্বশেষ ২০০৭ সালে সড়কটিতে নামমাত্র সংস্কারকাজ হলেও এরপর থেকে আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খান জানান, সড়কটি সংস্কারের জন্য বহুবার প্রস্তাবনা দেওয়া হয়েছে। তবে বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন হওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হয়নি। বিশ্বব্যাংকের অর্থায়নে সড়কটি সংস্কারের একটি প্রস্তাব এসেছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com