

তারেক হোসেন :
রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আকারতমা, দুধরাজপুর, টিওরী আমিরপির মাঠে কৃষি জমির মাটি দিন-রাত লুট করা হয়েছে।
গত দুই দিন যাবত ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্যাট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মনিরা খাতুন অভিযান চালিয়ে মাটি বহনকৃত পিকাপ সহ ভেকু আটক করছেন।
সোমবার আমিরপুর মাঠে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রামামান আদালতের ম্যাজিষ্ট্যাট।
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা সারমিন ইসলাম আকারতমা দুধরাজপুর,বিহারীপুর,টিওরী গ্রামের মাঠে আদালত অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা জরিমানা করেছেন।
ম্যাজিস্ট্যাট মনিরা খাতুন বলেন, কৃষি জমি টপসয়েল বিক্রি করা দন্ডনীয় অপরাধ। রাত- দিন যখনি মাটি লুটপাট হবে তখনি অভিযান চালিয়ে জেল জরিমানা করা হবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com