রামগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক ও শহরের উপরে ময়লা আবর্জনার বাগাড়

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

 রামগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পুলিশ বক্স সংলগ্ন এলাকায় রামগঞ্জ পৌর কর্তৃপক্ষের ফেলা ময়লা আবর্জনার কারনে এখন বাগাড়ে পরিনত হয়েছে। 

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ও দীর্ঘদিন পর্যন্ত ময়লা ফেলার কারনে এ সড়কে চলাচলরত স্থানীয় জনসাধারণের মাঝে দেখা দিয়েছে চরম নাভিশাস। 

প্রায় সোয়া কিলোমিটার ব্যপি ময়লার বাগাড়ের কারনে স্থানীয় বাসাবাড়ীর বাসিন্দা ও ব্যবসায়ীরা মারাত্মক দূর্ঘন্ধে আশেপাশে বসবাসে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

স্কুল কলেজে যাতায়াতকারী শিক্ষার্থীরাসহ এ সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন দূর্ঘন্ধ ও ময়লা পানি ডিঙ্গিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।

বিষয়টি সমাধানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও পৌর কর্তৃপক্ষকে বার বার বলার পরও বিহিত কোন ব্যবস্থা না নেয়ায় পৌরবাসীর ভোগান্তি বেড়েই চলছে।

কথা হয় স্থানীয় লোকজনের সাথে। তারা জানান, প্রথম শ্রেণির পৌরসভা হলেও সুযোগ সুবিধার দিক থেকে আমরা জগণ্য একটা পরিবেশে বসবাস করতে বাধ্য হচ্ছি। ময়লা আর নোংরা পরিবেশের কারনে একদিকে চড়াচ্ছে মারাত্মক দূর্ঘন্ধ অন্যদিকে ডেঙ্গু ও পানিবাহিত রোগের বিস্তারও বাড়ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে শহরের সংযোগ সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়। আমরা দ্রুততম সময়ে এ নোংরা ও দূর্ঘন্ধযুক্ত পরিবেশ থেকে নিস্তার পেতে চাই। না হলে খুব অল্প সময়ের মধ্যে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়তে পারে রামগঞ্জ পৌরবাসী।