

তারেক হোসেন, নিজস্ব প্রতিবেদক :
আজ রামগঞ্জ উপজেলাধীন ১০ নং ভাটরা ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর হিরাপুর গ্রামে অবস্থিত আত্ম মানবতার সেবায় নিয়োজিত মোহাম্মদ আব্দুর রশিদ ফাউন্ডেশন (আরফা) এর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী টিন বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যুগ্ন সচিব এবং মোহাম্মদ আব্দুর রশীদ ফাউন্ডেশন (আরফা) এর প্রতিষ্ঠাতা সভাপতি ও হিরাপুর আদর্শ ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ হেলাল হোসেন এবং উপস্থিত ছিলেন ১০ নং ভাটরা ইউনিয়ন এর চেয়ারম্যান, শেখ সামছুল আলম বুলবুল, উপস্থিত ছিলেন ১০ নং ভাটরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ তারেক আজিজ, উপস্থিত ছিলেন মোঃ তছলিম পাটোয়ারী, মোঃ বেল্লাল হোসেন মুন্সি, মোঃ হারুনর রশীদ খন্দকার, মোঃ মোশারফ হাজী, মোঃ আনোয়ার হাজী সহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ।
সার্বিক সহযোগিতায় ছিলেন হিরাপুর আদর্শ ক্লাব এর সদস্যরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com