

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক:
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মানববন্ধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই এপ্রিল (রবিবার) বিকেলে উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের দল্টা বাজার সংলগ্ন সড়কে মানববন্ধন ও মজুমদার বাড়ি জামে মসজিদ মাঠে নেতাকর্মীদের সৌজন্যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১০নং ভাটরা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ শরিফ সাকিলের সভাপতিত্বে , উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ শেখ, এ সময় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আবুল কাসেম, উপজেলা বিএনপি'র সদস্য সাবেক ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আবু হান্নান লাভলু, আরো উপস্থিত ছিলেন, ইব্রাহিম মিজি সদস্য উপজেলা বিএনপি', আনোয়ার হোসেন যুগ্ম সম্পাদক ইউনিয়ন বিএনপি', আবদুল মোতালেব, সভাপতি ইউনিয়ন শ্রমিক দল, মোঃ সহেল সম্পাদক, ইউনিয়ন শ্রমিক দল, যুব দল নেতা, কবির, নয়ন,মোরশেদ শেখ, মোঃ লিটন, সভাপতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, মন্নান সহ ইউনিয়ন বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com