

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির অগ্রদূত, মাদার অব হিউম্যানিটি, গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ও রামগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবনের নির্দেশে রামগঞ্জ যুবলীগের উদ্দ্যোগে দোয়া এবং শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরন।
বুধবার, (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক সাখাওয়াত হোসেন রাজু সভাপতিত্বে পৌর সোনাপুর চৌরাস্তা সিএনজি স্ট্যান্ড মসজিদে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত শেষে সোনাপুর চৌরাস্তায় প্রায় শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com