

নিজস্ব প্রতিবেদক:
জেড ফোর্স সেক্টর প্রবাসী ফোরামের উদ্যেগে রামগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে রামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক ইকবাল ফরিদ ও সভাপতি কাজী সাদেকুল হায়দার বাবলুর সার্বিক তত্বাবধানে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের সিনিয়র সহ সভাপতি জসিম পাটোয়ারী, সমন্বয়ক বেলালুর নবী ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক মোশাররফ মহসিন ও সফিকুর রহমান প্রমূখ।
এসময় জেড ফোর্স নেতৃবৃন্দ জানান, অসহায় দুস্থ্য ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানো, শিক্ষক, রাজনীতিবিদ ও সুশীল সমাজের ব্যক্তিদের সমন্বয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠায় কাজ অব্যাহত রাখবে জেড ফোর্স সেক্টর ফোরাম।
মতবিনিময় সভা শেষে রামগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের মাঝে উপহার তুলে দেন জেড ফোর্সের সদস্যরা।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেদ মাহমুদ ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক পাটোয়ারী হোসেন শরীফ, সহ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকা, কোষাধ্যক্ষ এমরান হোসেন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক জহিরুল ইসলাম।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com