
তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও ফকির মোহাম্মদ মিঝি বাড়িতে মঙ্গলবার ৬ জুন সন্ধ্যা আটটার সময় জালিয়াতি চক্রের দুই সদস্য রাছেল ও আরিফকে আটক করে তিন ইউপি চেয়ারম্যান।
পরে আটককৃতদের রামগঞ্জ উপজেলার মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মমিনুল হকের কাছে সোপর্দ করেন।
করপাড়া, লামচর ও দরবেশপুর এ তিনটি ইউনিয়ন পরিষদের প্যাড ও চেয়ারম্যানদের সীল ব্যবহার করে সার্টিফিকেট সহ বিভিন্ন কাগজপত্র সরবরাহ করতো তারা।
