
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা হয়।
রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ মাহমুদ ফারুক ও সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, মো. রহমত উল্যাহ পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি
সভায় ইউএনও ফারাশিদ বিন এনাম সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, একটি এলাকার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনস্বার্থে কাজ করতে গিয়ে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রশাসনের জন্য সহায়ক। তিনি বলেন, ‘প্রশাসনের কোনো অনিয়ম বা দুর্নীতির তথ্য পেলে সাংবাদিকরা জানাবেন। বিষয়টি সরাসরি দেখভাল করা হবে। স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মানসিকতা নিয়ে আমি কাজ করতে চাই।’
সভায় উপস্থিত সাংবাদিকেরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাঁরা রামগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও নাগরিক সেবা সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরেন।
