

মোঃ হাছানুর জামান ভূঁইয়া,নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রামগঞ্জের লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ বিন মাসুম।
শনিবার (১০ জুন) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলাধীন ৬নং লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী মাসুম বলেন, গতকাল শুক্রবার (৯ জুন) আমার বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কুচক্রীমহলের প্ররোচণায় আমাকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন সংবাদ অপপ্রচার করে।
এইসব অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি সকল মিডিয়াকর্মী ভাইদের ও সামাজিক যোগাযোগ মাধ্যমেে সমালোচনাকারীদের প্রতি অনুরোধ করছি, আপনারা তদন্ত করে সঠিক সংবাদ প্রচার করুন। আমিও চাই আপনাদের মাধ্যমে সঠিক খবরটি প্রচার হোক।
একটা বিষয় লক্ষ্য করুন, যে ঘটনাতে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে তা আমার পাশ্ববর্তী ৮নং করপাড়া ইউনিয়নের ঘটনা। কিন্তু পরবর্তীতে কিছু ফেক আইডিতে, ইউটিউবার ও অনলাইন পোর্টোলে আমার নাম ও ছবি সহ বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে, তখনই বিষয়টি আমার নজরে আসে।
তিনি আরো বলেন যে আমি ৬নং লামচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী। সে জন্য একটি কুচক্রী মহল সবসময় আমাকে নিয়ে ষড়যন্ত্র করে আসছে। রাজনৈতিক ফায়দা লুটতে ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগে আছে। প্রতিহিংসার রাজনীতির বশবর্তী হয়েই কিছু কুচক্রীমহল নানামুখী ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অপপ্রচার চলাচ্ছে।
আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি, প্রতিহিংসা না। ষড়যন্ত্র করে কেউ কোনদিন সফল হয়নি, আগামীদিনেও হবে না ইনশাআল্লাহ্। আমি আবারও এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, বিব্রতকর অপপ্রচার সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজকের সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করলাম, ধন্যবাদ সবাইকে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com