

মোঃ হাছানুর জামান কারী রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জের ৬নং লামচর ইউনিয়নভুক্ত ১নং ওয়ার্ডের কাশিমনগর গ্রামের নতুন বাড়িতে (সাবেক বাইল্লার বাড়ি) অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে সম্পূর্ণ চাই হয়ে গেছে। সবকিছু হারিয়ে শোকের মাতম চলছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে করপাড়ার আজিমপুর ও লামচর ইউপির সীমান্তবর্তী কাশিমনগর গ্রামের নতুন বাড়ির (সাবেক বাইল্লার বাড়ি) প্রবাসী মোঃ দেলোয়ার হোসেনের বসতঘরে।
খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী, মোহাম্মদীয়া বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ এবং রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়ে যায়।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত পরবর্তীতে তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এরই মধ্যে লামচর ইউনিয়নের চেয়ারম্যান ফয়েজ উল্যাহ পাটোয়ারী জিসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উদ্ধার কাজে সহযোগিতা করেন। পাশাপাশি তাকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের নতুনভাবে থাকার জন্য সাময়িকভাবে থাকার ও খাওয়ার ব্যবস্থার পদক্ষেপ নিতে দেখা গেছে। এব্যাপারে সকলের সহযোগিতা কামণা করেন তিনি।
রামগঞ্জ থানাধীন মোহাম্মদীয়া বাজার তদন্ত কেন্দ্রের এসআই আবু ইউসুফ জানান, খবর পাওয়া মাত্রই সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডের সময় ক্ষতিগ্রস্ত পরিবারটির প্রবাসীর স্ত্রী বাড়িতে ছিলেন না। তার ছেলে মোঃ সিফাত হোসেন (১৫) বাড়িতে ছিলো। এর মধ্যে ঘরের ফ্রিজ, খাট, আলমিরা, টেলিভিশন, সিলিং ফ্যান সহ যাবতীয় জিনিসপত্র ছাঁই হয়ে যায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com