

মো: আব্দুল মালেক রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের ওপর জুল্লুম-নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্দ্যোগে সদরের গোলচত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে শ্রমিক ইউনিয়নের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ১০ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় সংগঠক আলিমুর রেজা রানা, উপজেলা রিকশা-ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নির্মল হালদার, যুগ্ন সাধারণ সম্পাদক শামিউল আলম খান তুষার সহ অনেকেই।
এ সময় বক্তারা- ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান করা, শ্রমিকদের জন্য রেশন চালু করা ও সারাদেশে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিকদের ওপর জুল্লুম-নির্যাতন ও চাঁদাবাজি বন্ধসহ ১০ দফা দাবি জানায়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com