

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের কাছ থেকে ৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ১৪০৮ পিস ইয়াবা, ২৮১ বোতল ফেনসিডিল ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com