

শাহ্ আলমঃ
রাজধানীর আদাবরে গত কাল সন্ধা ৭টায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মসূচির বিরুদ্ধে আদাবর থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার খবর পাওয়া গেছে।
নিজস্ব সূত্রে জানা যায় যে, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান ও সাধারণ সম্পাদক আকরাম আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল এর সার্বিক দিক নির্দেশনায় বিক্ষোভ মিছিল টি হাজী দিল মোহাম্মদ এ্যাভিনিউ থেকে শুরু হয়ে নবোদয় বাজারে গিয়ে শেষ হয়।
আদাবর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাবেক সহ সভাপতি সাদ্দাম হোসেন এর নেতৃত্বে এই মিছিল টি অনুষ্ঠিত হয়।
মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন খুনি স্বৈরাচার হাসিনার কোনো দোসরদেরকে এদেশে কোনোরকম কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেয়া হবে না এবং সাধারণ জনগণকে তাদের সকল অপকর্ম রুখে দেওয়ার আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com