

সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয় লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রাখালিয়া এলাকায়।
গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় ঘটে।
নিহতদের একজনের নাম রিয়াদ হোসেন আরেক জনের নাম এখনো জানা যায়নি।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন তারা। পরবর্তীতে সেপটিক ট্যাংকের ভেতরে পরিচ্ছন্নতাকর্মী আটকা পড়েন। বাড়ির মালিক রিয়াদ উদ্ধার করতে গেলে দুইজনেরই মৃত্যু হয়।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com