
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে উত্তর স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
রমাদানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজে নৈতিকতা ও সাম্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে শহর ও জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে নেতা-কর্মীরা অংশ নেন। তাঁদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, রমাদান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান তাঁরা। পাশাপাশি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানানো হয়।
কর্মসূচিতে জেলা ও শহর জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
