রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, বুধবার থেকে রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ দিন আগে

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

Saudi Supreme Court জানায়, দেশের বিভিন্ন স্থানে চাঁদ দেখা যাওয়ার প্রমাণ পাওয়ায় বুধবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, বুধবার থেকেই দেশটিতে সিয়াম সাধনা শুরু করছেন মুসল্লিরা।

ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময়। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করা ফরজ। পাশাপাশি তারাবিহ নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, দান-সদকা এবং বিভিন্ন নফল ইবাদতে অধিক মনোযোগ দেওয়া হয়।

সাধারণত সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ নিজ নিজ আকাশে চাঁদ দেখার ভিত্তিতে রমজান শুরুর তারিখ নির্ধারণ করে থাকে।