
রংপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রেজার শাখা ফ্রি ফায়ার গেম টিমের সদস্যরা মানবিক উদ্যোগ গ্রহণ করে জেলায় ইফতার সামগ্রী বিতরণ করেছেন। সমবায় মার্কেটের রাস্তার পাশে পথচারী, শ্রমজীবী মানুষ ও অসহায় রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
টিমের প্রতিটি বিভাগের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা নিজেদের অর্থায়নে খেজুর, পানি, ফল ও বিভিন্ন ইফতার সামগ্রী বিতরণ করেন। বিকেল থেকে সদস্যরা নির্ধারিত স্থানে অবস্থান নিয়ে আগত রোজাদারদের হাতে ইফতার তুলে দেন।
টিমের প্রতিনিধিরা জানান, অনলাইন গেমিং কমিউনিটির সদস্য হলেও তারা সামাজিক দায়িত্ববোধ থেকে এমন উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং তরুণদের এমন ইতিবাচক কর্মকাণ্ড সমাজে ভালো বার্তা দিচ্ছে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, ট্রেজার শাখা ফ্রি ফায়ার গেম টিম নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে তরুণ সমাজকে মানবিক কাজে সম্পৃক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com