প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
রংপুরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে আনসার ও ভিডিপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলামীন রংপুর : মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি প্রত্যাশায় রংপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ বুধবার রংপুর আনসার ও ভিডিপি কার্যালয়ে আয়োজিত নগরীর মাহিগন্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রংপুর রেঞ্জের রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।
প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা অর্জনে শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয়। এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যদের আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ পরিচালক শফিকুল আলম, সহকারী পরিচালক মো. ফারুক হোসেন এবং সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নুরুজ্জামান। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক, ব্যাটালিয়ন আনসার এবং সাধারণ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশক : নাজমুল হোসেন
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com
©২০২৬. সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। ভোরের পত্রিকা।