আলামীন, রংপুর : বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটির আত্মপ্রকাশ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠন দুটির রংপুর বিভাগের আট জেলার সদস্যদের উপস্থিতি ও সর্বসম্মতিতে নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। তিনি বলেন, “এতদিন আমরা ঐক্যবদ্ধ না থাকায় অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। জাতীয় নির্বাচনের পর আমাদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে।”
পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন রংপুর জেলা কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান রতন।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোছা. শাহনাজ পারভীন এবং জেলা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলাউল্লাহ লাল্লু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল্লাহ ফিলিং স্টেশনের মালিক আতিক উল্লাহ আতিক।
নবগঠিত তিন বছর মেয়াদি বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটিতে ৪২ জন সদস্য রয়েছেন। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক হয়েছেন এটিএম হাবিবুর রহমান।
এছাড়া তিন বছর মেয়াদি ট্যাংকলরী ওনার্স অ্যাসোসিয়েশন রংপুর বিভাগীয় কমিটিতে ২৩ জন সদস্য রয়েছেন। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন রজব আলী সরকার এবং সাধারণ সম্পাদক হয়েছেন আতিকুর রহমান সবুজ।
২০১০ সালে রংপুর বিভাগ গঠনের প্রায় ১৬ বছর পর চলতি বছরে সংগঠন দুটির বিভাগীয় কমিটি গঠিত হওয়ায় সংশ্লিষ্ট সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com