রংপুরে তাজহাট মেট্রোপলিটন থানা জাসাস আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

শহিদুল ইসলাম রংপুর : বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মহানগর রংপুরের উদ্যোগে তাজহাট মেট্রোপলিটন থানা জাসাসের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মীসভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর জাসাসের আহ্বায়ক আমিনুল ইসলাম হারুন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রাশেদ রানা রাশু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন।মহানগর রংপুর জাসাসের যুগ্ন আহবায়ক আলমঙ্গী হোসেন।  মেট্রোকোতোয়ালি থানার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এছাড়া মেট্রো কোতোয়ালি থানা ও মহানগর রংপুর বিএনপি  নেতৃবৃন্দসহ জাসাস পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষিত কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—আহ্বায়ক: মাহাবুব আলম সন্টু

সিনিয়র যুগ্ম আহ্বায়ক: মো. শুভ রহমান, যুগ্ম আহ্বায়ক: মো. মানিক মির্জা, যুগ্ম আহ্বায়ক: মো. মানিক মিয়া, যুগ্ম আহ্বায়ক: মো. বাবু, যুগ্ম আহ্বায়ক: রাকিব ইসলাম, সদস্য সচিব: মো. আব্দুল হাকিম রাফি সিনিয়র যুগ্ম সদস্য সচিব: সাদেক হোসেন দপ্তর সম্পাদক: মোছা. আতিকা পারভীন বিথি,সদস্য: মো. আলিম মিয়া, হাবিবুর রহমান হাবিব, মোবাশ্বের হোসেন মুবিন, মশিয়ার রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আজমিরা বেগম, মর্জিনা বেগম, মৌসুমী আক্তার, লতিফা বেগম, আছিয়া খাতুন, কল্পনা আক্তার পারভিন, মোছা কারিনা খাতুন মোট ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।নেতৃবৃন্দের বক্তব্যে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন বলেন— “তাজহাট মেট্রোপলিটন থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে। দেশের উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

সভাপতি আমিনুল ইসলাম হারুন বলেন—“সামনে নির্বাচন। এ নির্বাচনে জাসাস ঐতিহ্যগতভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে।”সঞ্চালক রাশেদ রানা রাশু বলেন—“দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয়ে নবগঠিত কমিটি এগিয়ে যাবে। সাংস্কৃতিক বিপ্লবের অঙ্গীকারেই আজকের এ ঘোষণা। এ সময় জাসাসের যুগ্ম আহবায়ক আলমঙ্গীর হোসেন বলেন  সাংস্কৃতিক অঙ্গন কে এগিয়ে নিতে জাসাসের বিকল্প নেই।  জাসাসের মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবো।নবনিযুক্ত আহ্বায়ক মাহাবুব আলম সন্টু তার প্রতিক্রিয়ায় বলেন—

“জাসাস কেন্দ্রীয় নির্দেশনা ও নীতিমালা মেনে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে কাজ করব। তাজহাট মেট্রোপলিটন থানার সাংগঠনিক কাঠামো আরও সুদৃঢ় হবে।”

নবনিযুক্ত সদস্য সচিব মো. আব্দুল হাকিম রাফি বলেন— “জাসাস বিএনপির একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অঙ্গসংগঠন। শহীদ জিয়ার হাতে যার যাত্রা শুরু। আমরা তার আদর্শ তুলে ধরে সংস্কৃতির ঐক্য, প্রগতি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করব।” নবনিযুক্ত সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাদেক হোসেন বলেন যুদ্ধ দেখেছি শহীদ জিয়াকে দেখে তার আদর্শ ধারণ করে  দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছি বিএনপির সাংগঠনিক কার্যক্রমে সব সময় উপস্থিত হয়েছি দেশ ও জাতির উন্নত সমৃদ্ধ করে সংস্কৃতির সব কার্যক্রম পরিচালিত করে আসবো।

“প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ,জীবন বাংলাদেশ আমার মরন বাংলাদেশ।” স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।নতুন কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দনের মধ্য দিয়ে স্লোগানে মুখরিত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।