রংপুরে আনসার-ভিডিপির ১৪ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

১৩৬ জন আনসার সদস্যের অংশগ্রহণে মাহিগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধন অনুষ্ঠান

রংপুর প্রতিনিধি: রংপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১৪ দিন মেয়াদী উপজেলা আনসার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “প্রশিক্ষণই প্রগতির চালিকা শক্তি। দক্ষ ও প্রশিক্ষিত জনবলই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল ভিত্তি।” তিনি আরও বলেন, আনসার-ভিডিপি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি সদস্যদের উদ্দেশে আহ্বান জানান, সমাজ উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের জ্ঞান কাজে লাগিয়ে নিজেকে দেশের উন্নয়নযাত্রার অংশীদার হিসেবে গড়ে তোলার জন্য।

১৪ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণে রংপুর জেলার আটটি উপজেলা থেকে বাছাইকৃত ১৩৬ জন আনসার সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ কার্যক্রমে পিটি, প্যারেড, ড্রিল, অস্ত্রচালনা, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধ, স্বাস্থ্য, শিক্ষা এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকসহ নানা বিষয়ে পাঠদান করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম, মো. শামীম রেজা, সার্কেল অ্যাডজুট্যান্ট মো. সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. ফারুক হোসেন, গঙ্গাচড়া উপজেলা প্রশিক্ষক মো. রুহুল আমীন, ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষক, মাঠকর্মী, গণসংযোগ সহকারী এবং প্রশিক্ষণার্থীরা।অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা প্রশিক্ষক মো. মনিরুজ্জামান