

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর জেলায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুর জেলার ৫টি উপজেলায় কয়েকটি ধাপে ১০ হাজার বৃক্ষ রোপণ করবে যুবলীগ নের্তৃবৃন্দ।
আজ বুধবার (৩ জুলাই) সকালে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের পাশে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এতে দলীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এসময় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন স্কুলের খেলার মাঠের ময়লা-আবর্জনা পরিষ্কার করছে দলটির নেতাকর্মীরা। এর আগে ১৫ জুন পরিবেশের ভারসাম্য রক্ষায় রায়পুর লুধুয়া মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।
এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়া।
তিনি জানান, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সাড়া দিয়ে অতিতের ন্যায় যুবলীগ পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com