
নোয়াখালী চৌরাস্তা এলাকায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া এবং এসআই সুলতান উদ্দিন এর নেতৃত্ব চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সকল অফিসারও ফোর্স আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনগণের নির্বিঘ্নে যাতায়াত করার লক্ষ্যে, যান চলাচল নিয়ন্ত্রণ ও অবৈধ দোকানপাট উচ্ছেদের কার্যক্রম পরিচালিত হয়। যাতে স্থানীয় বণিক সমিতি ও উপস্থিত জনগণ একে সাধুবাদ জানায়।
ঈদকে ঘিরে একইসঙ্গে বাসস্ট্যান্ডগুলোতে ট্রাফিক তৎপরতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে আসন্ন ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
সকাল থেকে ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের সমন্নয়ে যানজট যেন না হয় সেজন্য ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, যানজট সৃষ্টি না হয় এবং ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য হাইওয়ে পুলিশের সার্বক্ষণিক মহাসড়কে কাজ করছে। সড়কে ও মহাসড়কে ঈদকে সামনে রেখে পশুবাহী ট্রাক ও কেউ যেন চাদাঁবাজি করতে না পারে এবং মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে ২৪ ঘন্টা আমাদের টিম কাজ করছে।
