

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ
যশোরে একটি নতুন বাড়ির ছাদে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) জেলার বাঘারপাড়া উপজেলার ভদ্রডাঙ্গার রাইপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিশেষ বাহিনীতে চাকরিরত কবির হোসেনের সন্তান আবু হোসাইন আকাশ (১৩) ও জান্নাতুল নাঈম সামিরা (০৪)। এর ভিতর যশোর জেলা স্কুলের ছাত্র ছিলেন আকাশ।
নিহতদের পিতা জানান, যশোর থেকে পরিবারের সকলকে নিয়ে নবনির্মিত নির্মানাধীন বাড়ি দেখতে সকালে বাঘারপাড়ায় যায়। নিজেদের নতুন বাড়ির ছাদে খেলা করার সময় ওই ভবনের ছাদে থাকা সাইনবোর্ডের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভাশিষ রায় হাসপাতালে নিয়ে আসলে তাদের মৃত্যু নিশ্চিত করেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com