

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
: যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা নতুন স্টেডিয়ামে জাতীয় পতাকা ও বেলুন উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বিশেষ দোয়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com