

মো: তৌফিকুল হক, নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি :
রায়পুরায় ম্যারাথন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান আজ মঙ্গলবার ১১টায় উপজেলা পরিষদ মিলনাতনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সাতশত প্রতিনিধির অংশগ্রহণে ৩ তিন পর্বে উক্ত ম্যারাথন অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে ৪২ কি: মি: দ্বিতীয় পর্বে ২১ কি: মি:, তৃতীয় পর্বে ১০ কি: মি: বাংলাদেশ সহ জাপান, নেদারল্যান্ড, রাশিয়া, চীন ও চেক প্রজাতন্ত্র সহ প্রায় ৬ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। ৮ নভেম্বর ভোর ৪টায় উপজেলা পরিষদ গেট থেকে উক্ত ম্যারাথন প্রতিযোগিতা শুরু হবে। নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক ম্যারাথন প্রতিযোগিতা উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com