

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে স্মরণ করা হলো প্রাবন্ধিক ও চিন্তাবিদ মোতাহের হোসেন চৌধুরীকে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রবিন শীষ।
স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গবেষক ও বিশেষজ্ঞ ড. কুদরত-ই-হুদা, দৈনিক যুগান্তরের সাহিত্য সম্পাদক কবি জুননু রাইন, লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি গাজী গিয়াস উদ্দিন, মোতাহের হোসেন চৌধুরীর ছেলে ক্যাপ্টেন সৈয়দ জাহিদ হোসাইন, এবং রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী।
বক্তারা বলেন, মোতাহের হোসেন চৌধুরী কেবল সাহিত্যিক নন, ছিলেন একজন সমাজচিন্তকও। তাঁর লেখা প্রবন্ধসমূহে মানবিকতা, যুক্তিবাদ এবং সমাজভাবনার গভীর ছাপ রয়েছে। নতুন প্রজন্মের কাছে তাঁর চিন্তা-চেতনা তুলে ধরার ওপর গুরুত্ব দেন তাঁরা।
১৯০৩ সালে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন মোতাহের হোসেন চৌধুরী। তিনি বাংলা প্রবন্ধ সাহিত্যে গভীর প্রভাব ফেলেন। ১৯৫৬ সালের ১৮ সেপ্টেম্বর চট্টগ্রামে মৃত্যুবরণ করেন তিনি।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, সাহিত্যপ্রেমী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com