
নাজমুল হোসেন : আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে জেলা শ্রমিক দলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেল ৪টার দিকে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে র্যালিটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন ও বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম শাহিন, সাবেক সভাপতি এম এ হাসেম, সাধারণ সম্পাদক আবুল হাসান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ আলম, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, কমলনগর উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আজাদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক ছগির আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমিক দলের মাধ্যমে একটি শক্তিশালী ও আদর্শ সংগঠন গড়ে তুলতে হবে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে শ্রমিক সংগঠন বিস্তৃত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
তারা আরও বলেন, বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শ্রমিক নেতাকর্মীরা নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com