

মেহেরপুর প্রতিনিধি : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে মেহেরপুরে। এ উপলক্ষে জেলার বিভিন্ন খ্রিস্টান পল্লী ও গির্জায় ছিল প্রার্থনা, আলোকসজ্জা ও উৎসবের আমেজ।
বড়দিনকে কেন্দ্র করে প্রতিটি গির্জা সাজানো হয় রঙিন আলোকসজ্জা ও কাগজের তারকা দিয়ে। খ্রিস্টান পল্লীগুলোতে ছোট ছোট গোশালা তৈরি করা হয়। ২৪ ডিসেম্বর রাতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে বড়দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
মুজিবনগর উপজেলার বল্লভপুর চার্চের ফাদার রেভা দীপক উজ্জ্বল বিশ্বাস বলেন, বড়দিনের প্রার্থনায় দেশ ও বিশ্বের মানুষের মুক্তি, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। এই উৎসব সকল ধর্মাবলম্বীর মধ্যে ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান জানান, জেলার মোট ২৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি স্থানে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবেই বড়দিন পালন করা হয়। তাঁদের মতে, ২৪ ডিসেম্বর রাতে বেথেলহেমে কুমারী মেরির কোলে যীশুর জন্ম হয়, যা মানবজাতির জন্য শান্তি ও ভালোবাসার প্রতীক।
দিনব্যাপী প্রার্থনা ও আলোকসজ্জার মধ্য দিয়ে মেহেরপুরের খ্রিস্টান পল্লীগুলোতে বড়দিন উদযাপন করা হয়।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com