
নিজস্ব প্রতিবেদক :
আগামী ১৬ ডিসেম্বর হবে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৬ নং চর আলগী ইউনিয়ন পরিষদের নির্বাচন। ৪ নং ওয়ার্ড থেকে মো. জুয়েল সওদাগর ফুটবল প্রতীক নিয়ে গণসংযোগ করছেন। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে মেম্বার প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এলাকায়। তবে অন্যান্য প্রার্থীদের চেয়ে ফুটবল প্রার্থীর প্রচারণায় ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
সরেজমিন দেখা গেছে, মেম্বার প্রার্থী মো. জুয়েল সওদাগর নির্বাচনি প্রচারণা ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
মেম্বার প্রার্থী মো. জুয়েল সওদাগর ফুটবল মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে এলাকাবাসী। অবহেলিত চর আলগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড একটি আধুনিক হিসেবে দাঁড় করার জন্য তিনি ওয়ার্ডের বিভিন্ন মহল্লা পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগণের সাথে উঠান বৈঠকের মাধ্যমে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে মেম্বার প্রার্থী মো. জুয়েল সওদাগর বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি মেম্বার পদপ্রার্থী হয়েছি।
তবে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে এবং সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশা ব্যক্ত করেন এই প্রার্থী।
