
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের মেঘনা নদীর দশানী ও বাহাদুরপুর এলাকায় গত রোববার (২৫ মে ২০২৫) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে ১টি মশারি জাল ও ৬৩টি চায়না দুয়ারী বা রিং চাঁই জব্দ করা হয় এবং সেগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন কন্টিনজেন্ট কমান্ডার মোহনপুর আউটপোস্ট বাংলাদেশ কোস্টগার্ড মো. মমিন এবং অভয়াশ্রম পাহারাদার ইমাম হোসেন। এটি মৎস্য সম্পদ রক্ষায় সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পরিচালিত একটি নিয়মিত অভিযান।
উল্লেখ্য, গত ১ মে ২০২৫-এ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৬ লাখ মিটার জাল ও ৪০০টি চায়না দুয়ারী চাঁই জব্দ করা হয়েছিল। সেগুলোও পুড়িয়ে বিনষ্ট করা হয়।
