

লক্ষ্মীপুর জেলায় মেঘনায় অভিযান চালিয়েছে ৫০ হাজার মিটার অবৈধ্য কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ। এসময় ৬ টি নৌকাসহ ৩৪ জেলেকে আটক করা হয়েছে।
গত মঙ্গলবার (২ এপ্রিল) সকালে এই যৌথ অভিযান চালায় মৎস অধিদপ্তর ও নৌ পুলিশ।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, মৎস্য ও নৌ পুলিশ যৌথভাবে মার্চ -এপ্রিল অভয়াশ্রমে জাটকাসহ সকল প্রকার মাছ ধরা বন্ধ উপলক্ষে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে।
অভিযানে অবৈধভাবে মাছ আহরণের কারণে ৩৪ জেলেকে আটক করা হয়।
এসময় প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি পাই জাল, ৫ টি চরঘেরা জাল, ৬ টি নৌকা ও আনুমানিক ৪০ কেজি জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মুজিবুর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ জন জেলের কাছ থেকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করে এবং আটককৃত মাছ গুলো স্থানীয় এতিমখানা বিতরণ ও জাল গুলো পুঁড়িয়ে বিনষ্ট করার নির্দেশ দেয়।
নৌকা গুলো আটক রাখা হয়েছে পরে ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আটককৃত আরো ৩ জেলেকে ছেড়ে দেয়া হয়েছে।
অভিযানে নৌ পুলিশের মজু চৌধুরী হাট শাখার ইনচার্জ জাহাঙ্গীর আলম, মৎস্য বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com