

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার প্রতিনিধি :
মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীসহ চারজন অবস্থান নিয়েছেন।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় মিয়ানমারের একটি ছোট মাছ ধরার ডিঙি নৌকা দিয়ে নাফ নদী পার হয়ে জেটিঘাটে এসে তারা অবস্থান নেন।
শাহপরীর দ্বীপ ৯ নম্বর ওর্য়াডের ইউপি সদস্য আব্দুস সালাম বেনারকে বলেন, “বিকেলে একটি ডিঙি নৌকায় মিয়ানমার থেকে পাঁচ রোহিঙ্গা আমাদের জেটিঘাটে এসে পৌঁছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেন। শুনেছি মিয়ানমারের আরাকান আর্মি ও বিদ্রোহীদের যুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তারা এখানে এসেছেন।”
তবে এ বিষয়ে টেকনাফ বর্ডার গার্ড বিজিবির কোনও বক্তব্য পাওয়া যায়নি।
জেটিঘাট সংলগ্ন দোকানদার মোঃসেলিম জানান, মিয়ানমারের একটি ডিঙি নৌকা জেটিঘাটে এসে পৌঁছে। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ নারীসহ পাঁচজন রোহিঙ্গা আছে। রোহিঙ্গা নারীকে স্যালাইন দেওয়া অবস্থায় দেখা যায়।
রাখাইন রাজ্যে বিদ্রোহী আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে গুলিবিদ্ধ এক রোহিঙ্গা নারীসহ পাঁচজন অবস্থান নিয়েছেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com