

নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ঝড়ের কবলে পড়ে ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ রয়েছেন। বাদশা মিয়া নামে ৫০ বছর বয়সী ওই জেলে উপজেলার মলংচড়া ইউনিয়নের মৃত মজিবল হকের ছেলে। শুক্রবার দুপুরে মেঘনা নদীর মির্জাকালু এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মলংচড়া চর থেকে চার জেলেসহ একটি মাছ ধরা ট্রলার তীরে ফেরার সময় নদীতে প্রবল ঢেউয়ের তোড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় পাশে থাকা অন্য একটি ট্রলারের জেলেরা তিনজনকে উদ্ধার করতে সক্ষম হলেও বাদশা মিয়া এখনো নিখোঁজ রয়েছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ট্রলার ডুবে এক জেলে নিখোঁজের সংবাদ পেয়েছি। ওই জেলের সন্ধানে তৎপরতা চলছে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com