

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর : মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৫ উপলক্ষে নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযানের ১৪তম দিনে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চাঁদপুর ও শরীয়তপুর জেলার নদনদীতে এই অভিযান পরিচালিত হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের তথ্য অনুযায়ী, অভিযানে ১ কোটি ৬ লাখ ১৫ হাজার ৫০ মিটার অবৈধ জাল ও ১ হাজার ১৭১ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। এ সময় চারটি নৌকা জব্দ ও আটজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় মৎস্য আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া শরীয়তপুর জেলায় চারজনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জানান, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর রাখতে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com