
নাজমুল হোসেন : পবিত্র মাহে রমাদান উপলক্ষে সকল পেশার শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের নাগরিকদের প্রতি রমাদানের পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও লক্ষ্মীপুর জেলা সভাপতি মমিন উল্লাহ্ পাটওয়ারী।
তিনি বলেন, দীর্ঘ এক বছর পর মহান আল্লাহ তায়ালা আমাদের সামনে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মাহে রমাদান উপস্থিত করেছেন। এই মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও সংযমের শিক্ষা দেয়। তাই সকল শ্রমজীবী ভাই-বোনসহ সমাজের প্রতিটি স্তরের মানুষকে রমাদানের মর্যাদা ও পবিত্রতা সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রমাদানের ৩০টি সিয়াম যথাযথভাবে আদায়ের মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ কামনা করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে ইবাদত-বন্দেগি, দান-সদকা ও মানবিক আচরণের মাধ্যমে রমাদানের প্রকৃত তাৎপর্য বাস্তব জীবনে প্রতিফলিত করি।
উল্লেখ্য, মমিন উল্লাহ্ পাটওয়ারী বর্তমানে লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
