

লক্ষ্মীপুরের রামগতিতে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরায় উপজেলার খোসাল মার্কেট, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে, রামদয়াল বাজারে ১১ জন ক্রেতা-বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক না পরায় ১১ জনকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ইউএনও এস এম শান্তুনু চৌধুরী বলেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে আবার মাঠে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com