

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারে টেকনাফ সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ রোধের পাশপাশি বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের দ্রæত প্রত্যাবাসানের দাবিতে মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
আজ সোমবার পাচঁরটায় টেকনাফ বাস স্টেশন বায়তুল করম কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম কলেজের ছাত্র মোরশেদ আলম বলেন, ‘টেকনাফে কিছু জনপ্রতিনিধি রোহিঙ্গা সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। যার ফলে-এ সীমান্তে স্থানীয়দের মুক্তিপণ বাণিজ্যে গড়ে উঠেছে। পাশাপাশাশি অনেক জনপ্রতিনিধিদের বাড়ি-ঘরে এখনো রোহিঙ্গাদের প্রশ্রয় দিচ্ছে। তাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থার নেওয়ার দাবি জানিচ্ছ বর্তমান সরকারের কাছে।’
সীমান্তে দালালদের মাধ্যমে নতুন করে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনাও ঘটছে উল্লেখ করে মোরশেদ আরও বলেন, ‘রোহিঙ্গা সন্ত্রাসীদের কারনে সীমান্তে বৃহত্ত সমস্যা সৃষ্টি হয়েছে। বড় অপরাধের সাথে রোহিঙ্গারা জড়িত থাকার সক্রিয়টা রয়েছে। আমরা টেকনাফে আর কোন বড় অপরাধ রোহিঙ্গাদের মাধ্যমে সংগঠিত হোক, সেটা চাইনা। সীমান্তে যেভাবে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে,অতি দ্রæত আমরা সেটা বন্ধ চাই। সেই সাথে উখিয়া-টেকনাফের যেসব রোহিঙ্গা রয়েছে, তাদের দ্রæত প্রত্যাবাসানের দাবি জানাচ্ছি। পাশাপাশি শান্তিপূর্ণ টেকনাফ গড়তে ছাত্ররা আমরা সজাগ থাকবে সব সময়।’
কক্সবাজার সিটি কলেজের আব্দু রহমান বলেন, ‘ক্যাম্পে যেসব রোহিঙ্গা ডাকাতরা রয়েছে, তাদের ধরতে স্থানীয় প্রশাসনের সযোগিতা দরকার। রোহিঙ্গা ডাকাতদের ধরতে না পারলে অপহরণ-ডাকাতি বন্ধ হবেনা। রোহিঙ্গা আমাদের জাতীয় নিরাপত্তার সমস্যা হয়ে দাড়িয়েছে। প্রশাসনের দূর্বলতার কারনে আবার নতুন করে অনুপ্রবেশ ঘটছে। আমরা রোহিঙ্গা দ্রæত প্রত্যাবাসান দাবি করছি। অন্যতায় তাদের এখান থেকে অন্যত্রে হস্তান্তর করা হোক।’
মানববন্ধনে কক্সবাজার সরকারি কলেজ বাহা উদ্দিন, হাটহাজারী মাদ্রাসার ইয়াছিন আরাফাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসান মাহমুদ সাকিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাহমুদুর রহমান তামিম, কক্সবাজার সিটি কলেজের আব্দু রহমান, টেকনাফ সরকারি কলেজের মোঃ রাকিব, আল জামেয়া টেকনাফ মাদ্রাসা জুবাইর আজিজও বক্তব্য রাখেন।’
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com