
নাজমুল হোসেন : অল্প বয়সেই পবিত্র কোরআনে হাফেজ হওয়ার এক অনন্য নজির স্থাপন করেছে ছোট্ট আব্দুর রহমান। মাত্র ৮ বছর বয়সে সে কোরআনের হাফেজ হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরের আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফজ বিভাগে ভর্তি হয় সে। এর আগে অন্য একটি মাদরাসায় ৬ মাসের মতো পড়াশোনা করে ১৫ পারা কোরআন মুখস্থ করেছিল সে। পরবর্তীতে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউটে এসে বাকি ১৫ পারা মুখস্থ সম্পন্ন করে এক বছরেরও কম সময়ে কোরআনের হাফেজ হয় সে।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফারহান সাকিব জায়েদ বলেন, আমাদের মাদরাসার ছাত্র আব্দুর রহমান মাত্র ৮ বছর বয়সে তার হিফজ সম্পূর্ণ করেছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার পুরো জীবন কোরআন অনুযায়ী পরিচালনার তৌফিক দান করেন।
ছোট্ট হাফেজ আব্দুর রহমান জানায়, “আমার বাবার স্বপ্ন ছিল আমাকে হাফেজ বানাবেন। তাই আমাকে আল ইহদা ইসলামিক ইন্সটিটিউট মাদরাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। আমি সবার স্বপ্ন পূরণে মনোযোগী ছিলাম। হাফেজ হতে শিক্ষকরাও আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমি বড় হয়ে যেন বড় আলেম হতে পারি, সবাই সে দোয়া করবেন।”
তার বাবা আবুল কালাম বলেন, “আমার দুই ছেলে। দুজনকেই হাফেজ বানানোর স্বপ্ন ছিল। কিন্তু বড় ছেলেকে পারিনি, সে জেনারেলে পড়ছে। আর ছোট ছেলে হাফেজ হয়েছে। এতে আমি অত্যন্ত খুশি। আশা করি সে একজন ভালো মানুষ হবে এবং বড় আলেম হবে।”
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com