

তৌহিদ, মাগুরা: মাগুরার সদর উপজেলার দোহার পাড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে গ্যাস, ভোগ্যপণ্য ও মুদিদোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়।
দোহার পাড়ের মেসার্স জেনারেল গ্যাস হাউজ-এ তদারকিতে দেখা যায়, সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি, সিলিন্ডারের ওজন কম এবং অগ্নি নির্বাপক যন্ত্র মেয়াদ উত্তীর্ণ। প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ খায়রুজ্জামানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ও ৫২ ধারায় ১,০০,০০০ টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন অমান্য না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান চলাকালীন অন্যান্য প্রতিষ্ঠানকেও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন, স্বাস্থ্যসম্মত খাদ্য সংরক্ষণ ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
সজল আহমেদ জানিয়েছেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com