

নিজস্ব প্রতিবেদক :
জাকের পার্টি মহিলা ফ্রন্টের প্রস্তাবিত কেন্দ্রীয় সহ - অর্থ সম্পাদিকা ও মুন্সীগঞ্জ জেলা মহিলা ফ্রন্টের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদিকা জেসমিন আরা আজ শনিবার বিকালে নিজ বাড়ী মুন্সীগঞ্জে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জেসমিন আরা মহিলা ফ্রন্টের কর্মকাণ্ডে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
মহিলা ফ্রন্ট কেন্দ্রীয় সভানেত্রীর শোক
জাকের পার্টি মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সভানেত্রী মিসেস শাহীনা ফয়সল জেসমিন আরা'র ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিঁনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গ, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com