

ইসমাইল চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ (বিজিবির) ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার গোবরা তলায় ব্যাটালিয়নের সদর দপ্তরে এই আয়োজন অনুষ্ঠিত হয়। মহানন্দা ব্যাটালিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল কামাল হোসেন, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ (বিজিবির) অধিনায়ক লে:কর্নেল গোলাম কিবরিয়া, উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, চাঁপাইনবাবগঞ্জের আরেকটি ব্যাটালিয়ান ৫৩(বিজিবির) অধিনায়ক লে:কর্নেল মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, এবং বিজিবির সাথে থেকে সীমান্ত পাহারা দেওয়া সেই কৃষক বাবলু উপস্থিত ছিলেন আরও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক এর সংবাদ কর্মীরা ছিলেন।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com