

নিজস্ব প্রতিবেদক :
টাংগাইল মধুপুরের শাইলবাইদ বাজারে শনিবার ২০ আগস্ট রাত ১২ টায় গাজা ও ঘুমের ট্যাবলেট সহ হাতেনাতে ধরা হয় সুলতান(২৫) ও সাইফুল (২০) নামের দুই যুবক কে। আব্দুর রশিদের ছেলে সুলতানের বাড়ি জাল ছত্র বাজারে। সাইফুলের বাড়ি গোবিনাথপুর গ্রামে। প্রত্যক্ষসাক্ষী হামেদআলী( চা বিক্রেতা) জানান, সুলতান তিনটি চায়ের অর্ডার করে এবং চায়ের মধ্যে ঘুমের ঔষধ মিশাতে বললে আমি তাতে অস্বিকৃতি জানাই, তারপর সুলতান চা নিয়ে সে নিজেই তাতে ঘুমের ঔষধ মিশিয়ে হোটেলের মেছিয়ারকে খাওয়ানোর চেষ্টা করে। আমি( হামেদ আলী) বিষয়টি লক্ষ্য করি এবং মেছিয়ার কে চা খেতে নিষেধ করি। উপস্থিত জনতাকে বিষয়টি খুলে বললে সাধারণ জনতা তাদের আটক করে। সুলতানকে সার্চ করা হলে এক পোটলা গাজা পাওয়া যায় প্যান্টের পকেটে। শাইলবাদ শিল্প ও বনিক সমিতিতে হেফাজতে রেখে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গাজা, ইয়াবাসহ নানাবিধ নেশাজাতীয় দ্রব্য তিলে তিলে যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।এলাকাবাসির প্রত্যাশা- প্রশাসন ও সচেতনমহলের কড়া নজরদারিতে রেহাই পেতে পারে সাধারণ জনগণ ও সমাজ।
প্রধান কার্যালয়ঃ মহা সি.এন.জি ভবন সংলগ্ন (৪র্থ তলা), ঢাকা- ময়মনসিংহ রোড, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর।
মোবাইলঃ ০১৫৩১-১৭২৭৫০ , ইমেইলঃ dbhorerpatrika.com
ওয়েবসাইটঃ www.bhorerpatrika.com বিজ্ঞাপনঃ ০১৩০৫-৯৫০৬২৫ ইমেইলঃ info@bhorerpatrika.com